মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরে এই মুহূর্তে অনেক বেশি বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবকাঠামোগত বিনিয়োগে রাশ টেনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরে এই মুহূর্তে অনেক বেশি বিনিয়োগ করতে হবে। শিক্ষকদের সম্মানী-বেতন-সুযোগ-সুবিধা অবশ্যই সেগুলোতে অনেক পরিবর্তন করতে হবে। এজন্য আমরা বলছি স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকের ভূমিকা সবচাইতে মুখ্য।

শনিবার (৩০শে মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনসিটিটিউটে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একথা বলেন।

আরো পড়ুন: জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ

শিক্ষায় বিনিয়োগ নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা এবং শিক্ষার্থীদের উপর বিনিয়োগ বাড়ছে। যেহেতু অনেক ধরনের অবকাঠামোগত কাজ প্রায় শেষ হয়েছে অনেক জায়গায়, অবকাঠামোগত বিনিয়োগ আমাদের অনেক হয়েছে ইতোমধ্যে হয়েছে। সেগুলোতে কিছুটা রাশ টেনে এনে আমরা মনে করি শিক্ষকের ওপরে এই মুহূর্তে অনেক বেশি বিনিয়োগ করতে হবে। আমরা এখনো দেখি প্রশাসনিক ভবনের জন্য অনুরোধ পাই দশতলা, বিশতলা। কিন্তু একাডেমিক কার্যক্রমের জন্য সেটা সেভাবে দেখা যায় না। শুধু অবকাঠামোগত উন্নয়ন না, আমাদের গুণগত উন্নয়নের জন্য কাজ করতে হবে।  

তিনি আরও বলেন, অনেক স্তরের শিক্ষক আছে। শিক্ষকদের মধ্যে মানসিক ও পেশাগত দূরত্ব যেন না থাকে। শুধু ক্যাডারভিত্তিক উন্নয়ন হলে হবে না। আমাদের সার্বজনিনভাবে চিন্তা করতে হবে। তাহলে দাবিটা শক্তিশালী হতে হবে।

এইচআ/ আই.কে.জে

শিক্ষা বিনিয়োগ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250