বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

রমজানে স্কুল বন্ধ : আদেশের বিরুদ্ধে আজ আপিল করতে পারে রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১১ই মার্চ) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।

আরো পড়ুন: রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে: হাইকোর্ট

তিনি বলেন, আমরা রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেছি। তিনি নির্দেশনা দিয়েছেন, রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করার জন্য। আমরা এরই মধ্যে এ বিষয়ে নোট দিয়েছি, প্রস্তুতি নিচ্ছি। সোমবার (১১ই মার্চ) আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এ-সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১০ই মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এইচআ 

হাইকোর্ট বন্ধ রমজান প্রাথমিক -মাধ্যমিক স্কুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250