সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

সর্বোচ্চ করদাতা রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ রুপি আয়কর পরিশোধ করেছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই অভিনেত্রী।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিলাসবহুল গাড়ির প্রতি বিশেষ অনুরাগ রয়েছে রাশমিকার। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এই তারকা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন রাশমিকা মান্দানা। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের অন্যতম। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি বলে জানা গেছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রাশমিকা। এরপর ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা : দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই তিনি তারকাখ্যাতির শীর্ষে পৌঁছান। গত বছরই তাঁর অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যা সমসাময়িক অন্য অভিনেত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর পরিশোধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250