শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

দেশে ফিরেছেন ৫৬৩৩১ হাজি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন হাজি দেশে ফিরেছেন। রোববার (৭ই জুলাই) হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

সৌদি থেকে ১৪৪টি ফ্লাইটে তারা বাংলাদেশে এসেছেন হাজিরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট রয়েছে। 

আরো পড়ুন: নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা ঘর

উল্লেখ্য, হজ শেষে গত ২০শে জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২শে জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ৮৫,২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

এইচআ/ 

হাজি ফিরতি ফ্লাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250