শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘নৈপুণ্য’ অ্যাপে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন-প্রমোশনের নির্দেশনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন: ১৮ই ফেব্রুয়ারি সরকারি মেডিকেলে ভর্তি শুরু

২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন ‘নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে সংযুক্ত নির্দেশনা মোতাবেক সব প্রতিষ্ঠান প্রধানকে ‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এইচআ/এসি


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ‘নৈপুণ্য’ অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250