বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

এক মিনিটের ভিডিওতে মাহিকে নতুনভাবে পেলেন ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি। যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। 

আরো পড়ুন: জীবনে অনেক প্রেম করেছি, একটাও টেকেনি: শরিফুল রাজ

যেই ভিডিওটি প্রকাশের ২০ ঘণ্টায় ৫০ লাখের মতো মানুষ দেখেছেন। একইসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ। যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন। 

ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন। 

উল্লেখ্য, মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে। 

এসি/


মাহি ভক্তরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250