বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

গোলাপের পাপড়িতে তৈরি বঙ্গবন্ধুর চিত্রকর্ম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গোলাপ ফুল দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। গোলাপ ফুলের একেকটি পাপড়িতে ফুটে উঠেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মুখমণ্ডলের আকৃতি। হাতের এমন কারুকার্য দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। 

এমনই এক দৃশ্য দেখা গেছে যশোরের গদখালিতে এক ফুল উৎসবে। পানিসারা ফুল মোড়ে ‘ফুল উৎসব’ প্রাঙ্গণের একটি স্টলে দৃষ্টিনন্দন এমন কারুকার্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

যশোর জেলার ঐতিহ্যবাহী পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের একটি স্টল ঘুরে বঙ্গবন্ধুর ছবিসহ ফুলের তৈরি প্রায় ৩০ রকমের পণ্যের সমাহার দেখা গেছে। এর মধ্যে রয়েছে খেজুর পাতার কড়াই, খেজুর পাতার বালতি, খেজুর পাতার হাড়ি, গোলাপ ফুল দিয়ে তৈরি রোজ সাবান, ফুল দিয়ে তৈরি চুরি, কলম, চিরুনি, মোবাইল ব্যাককাভার, চাবির রিংসহ বিভিন্ন জিনিস।

ওই সমবায় সমিতির সদস্য রাবেয়া খাতুন, খাদিজা খাতুন, জেসমিন নাহার, তহমিনা আক্তার, লাকিয়া খাতুন, খালেদা আক্তারসহ মোট ১৫ জন সদস্য ফুল দিয়ে এমন কারুকাজ করেছেন। তাদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) নামের একটি সংস্থা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ অঞ্চলের নারী ফুলচাষিসহ পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এ সমবায় সমিতি। এ সমিতির নারীরা ফুল দিয়ে নানা আসবাবপত্র এবং পণ্য তৈরি করে তা বিভিন্ন মেলা এবং প্রদর্শনীতে বিক্রি করে নিজেরা সাবলম্বী হচ্ছেন।

সমবায় সমিতির সদস্য রাবেয়া খাতুন বলেন, বঙ্গবন্ধুর ছবিটি সম্পূর্ণ গোলাপ ফুল দিয়ে তৈরি। ফুল শুকিয়ে এটিকে তৈরি করা হয়েছে। এতে সময় লেগেছে ২-৩ দিন। মেলায় অনেক দর্শনার্থী আসছে, তাদের বেশি নজর কাড়ছে এই বঙ্গবন্ধুর ছবিটি।

আরেক সদস্য খাদিজা খাতুন বলেন, বেডস্ নামে একটি সংস্থা আমাদের প্রশিক্ষণ দেয়। এরপর আমরা গদখালির নারী ফুলচাষিরা একত্রিত হয়ে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করি। এরপর থেকেই আমরা বিভিন্ন ফুল দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করি। বাদ দেওয়া অনেক ফুল দিয়েও কারুকাজ করে পণ্য তৈরি করা হয়।

দেলোয়ার হোসেন নামে এক দর্শনার্থী বলেন, ফুল দিয়ে এতো সুন্দর ছবি তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাস করার মতো নয়। অনেক সুন্দর হাতের কাজ। এই হাতের কাজই এখানকার নারীদের অনেক উপরে নিয়ে যাবে।

আরও পড়ুন: দুই মাথা ও চার চোখ নিয়ে ছাগল ছানার জন্ম

আরেক দর্শনার্থী রেহেনা পারভিন বলেন, প্রথমে ছবিটি দেখে মনে হয়েছে আর্ট করা, পরে শুনলাম এটি ফুলের তৈরি। শুধু ছবি নয়, চিরুনি, কলম, সবই ফুল দিয়ে তৈরি, সত্যি অসাধারণ হাতের কাজ।

বেডস্’এর মাঠ কর্মকর্তা মাহবুল রহমান খান বলেন, আমরা এখানকার ফুলচাষি নারীদের এই ফুলের কারুকাজের প্রশিক্ষণ দিয়েছি। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য তাদেরকে সাবলম্বী করা।

এসকে/

যশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিত্রকর্ম গোলাপের পাপড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250