শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

এবার রূপারও নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবার রূপারও নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৩০শে অক্টোবর) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৬৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন: আগামী বছর পণ্যের দাম সর্বনিম্ন পর্যায়ে আসবে

এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি রূপার দাম ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। রূপার নতুন এ দাম বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) থেকে কার্যকর হবে। এর আগে, গত বছরের ১৮ই ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৮৩ টাকায়।

এসি/ আই.কে.জে/

রূপার নতুন দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250