বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ফুলকির আয়োজনে পুতুল নাটক 'সুস্থ থাকি'র প্রদর্শনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

'ফুলকি'র আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচএন্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে  শিশুর সুষম খাবার ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা এবং উদ্যোগের অংশ হিসেবে ৭ই জুন গাজীপুর সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের পারিজাত কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং ৯নং ওয়ার্ডের এম এ কুদ্দুস স্কুলের মাঠে প্রদর্শিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পুতুল নাটক 'সুস্থ থাকি'।

আমাদের সমাজে শিশুরা তাদের অধিকার, সুরক্ষা এবং পুষ্টি থেকে বঞ্চিত হয়, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুরা। 

আরো পড়ুন : পুরুষের চুল কাটার কাজ করছেন এই নায়িকা!

ফুলকির পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবাযত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়াদাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের 'অপরাজিতা' প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবাযত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

প্রধানত শিশুর সুষম খাবার ও পুষ্টির বিষয়কে উপজীব্য করে 'সুস্থ থাকি' পুতুল নাটকটি পরিবেশিত হয়। বিপুল সংখ্যক দর্শক নাটক উপভোগ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।

এস/ আই.কে.জে/

পুতুল নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250