সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নাশকতা ঠেকাতে রেলের ২৫ দফা নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রেলওয়েতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রেলের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে ২৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী শনিবার (১৫ই নভেম্বর) পর্যন্ত এসব নির্দেশনা মানতে কঠোরভাবে আদেশ দেওয়া হয়েছে।

রেলের লিখিত নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি রেলের স্থাপনা ও চলমান সম্পদের ওপর (ট্রেন) নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এ উপলক্ষে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় ২৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ই নভেম্বর) মৌখিকভাবেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—রেলের প্রতিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিজ নিজ আওতাধীন রেললাইনে নিয়মিত টহল দিতে হবে। গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট এলাকায় সার্বক্ষণিক পাহারা এবং আলোর ব্যবস্থা করতে হবে।

রেললাইন বা স্থাপনায় সন্দেহজনক বস্তু দেখা গেলে, রেললাইনের ফিশপ্লেট অপসারণ বা লাইনের বিকৃতি দেখা গেলে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষে তা জানাতে হবে। স্টেশনের প্রবেশ ও প্রস্থানের পথগুলোতে নিরাপত্তাবেষ্টনী এবং তল্লাশি জোরদার করতে হবে।

রেলের নির্দেশনায় আরও বলা হয়েছে, রেলের ইঞ্জিন ও কোচ রাখার শেড, ডিজেল ডিপো ও ওয়ার্কশপ এলাকায় ২৪ ঘণ্টা নিরাপত্তা পাহারা জোরদার করতে হবে। সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার করা এবং জ্বালানি মজুত এলাকায় অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীর বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। সংকেত ও নিয়ন্ত্রণ কক্ষে অপ্রয়োজনীয় ও অপরিচিত কারও প্রবেশ সম্পূর্ণ নিষেধ। প্রতিটি স্টেশনসহ স্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপক ব্যবস্থা মজুত রাখতে হবে।

এসব নির্দেশনার অবহেলা বা গাফিলতি নিরাপত্তা লঙ্ঘন হিসেবে গণ্য করবে রেলওয়ে। এ জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন জানানো হবে আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর)।

এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো অনলাইনে ঘোষণা দিয়েছে যে তারা এদিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করবে। এর মধ্যে কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ককটেল হামলা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে রেলওয়েসহ সরকারি বিভিন্ন সংস্থা সতর্কতামূলক নানা পদক্ষেপ নিয়েছে।

জে.এস/

সতর্কতা জারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250