সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছেন আইনজীবী মো. মাহফুজার রহমান। তিনি ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক। অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মাহফুজার রহমান ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক।

আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে মাহফুজার রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে দ্য ডিসেন্ট এ বিষয়ে নিশ্চিত হয়েছে।

গতকাল শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে মাহফুজার রহমানের (Md Mahfujar Rahman) নম্বর সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিল, ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসেবে যেই মাহফুজার রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি তিনি কি না? উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি সেই ব্যক্তি নন।

আরো প্রশ্ন করা হয়েছিল, ‘জামিন আদেশের কপিতে Kaisar Kamal, Advocate বলে যার নাম রয়েছে তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কি না? উত্তরে মাহফুজার রহমান বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘স্যার এত বড় মাপের আইনজীবী, তাকে আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না।’

গতকাল শনিবার আদালত বন্ধ থাকায় দ্য ডিসেন্টের পক্ষে পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে মাহফুজার রহমানের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।

তবে আজ রোববার (১৪ই ডিসেম্বর) আদালত থেকে উল্লিখিত দুটি নথি সংগ্রহ করে দেখা গেছে, মাহফুজার রহমান গতকাল শনিবার দ্য ডিসেন্টকে অসত্য তথ্য দিয়েছেন। কারণ ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে ‘মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)’-এর নামে যেই আইনজীবীর নাম, মোবাইল ফোন নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে; তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা ‘মো. মাহফুজার রহমান’-এর মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি হুবহু মিলে যায়।

এছাড়া ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে জনাব ‘মো. মাহফুজার রহমান (Md Mahfujar Rahman)’, মোবাইল নম্বর, মেম্বারশিপ আইডি এবং ছবি যুক্ত রয়েছে।

এফিডেভিটে যুক্ত পোট্রেইট ছবিটি ‘Md Mahfujar Rahman (Eliyash)’ নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সাথে হুবহু মিলে যায়।

ওই ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, মাহফুজার রহমানের সাথে বিএনপির নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতা রয়েছে। মাহফুজার বিভিন্ন সময়ে কায়সার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে ‘স্যার’ ও ‘প্রিয় অভিভাবক’ বলে সম্বোধন করেছেন একাধিক ফেসবুক পোস্টে, যেগুলো দ্য ডিসেন্ট আর্কাইভ করেছে।

২০২৪ সালের ১৯শে নভেম্বর কায়সার কামালের ছবি পোস্ট করে মাহফুজার রহমান লিখেছেন, ‘অভিনন্দন প্রিয় অভিভাবক Barrister Kayser Kamal স্যার। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সম্মানিত সদস্য। আপনার সফলতা কামনা করছি।’

আজ রোববার সকালে মাহফুজার রহমানকে কল করে আদালত থেকে সংগৃহীত জামিন পিটিশন ও এফিডেভিটের কপিতে তার নাম, আইডি ও ছবি থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আদালতে আছি, বের হয়ে কল দিচ্ছি।’ এর আধা ঘণ্টা পরে একাধিকবার কল করে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ফয়সালের জামিন আদেশের কপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যে,  ‘অ্যাডভোকেট কায়সার কামাল’ এবং ‘অ্যাডভোকেট মাহফুজুর রহমান’ নামক দুইজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকার্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী ফয়সাল করিম মাসুদের ৬ মাসের জামিনের আদেশ দেন।

এরপর ‘অ্যাডভোকেট কায়সার কামাল’-এর রাজনৈতিক পরিচয় নিয়ে অনলাইনে বিতর্ক দেখা দেয়। কেউ দাবি করেন, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারস্টিার কায়সার কামাল। আবার অনেকে সেটি অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে দ্য ডিসেন্ট অনুসন্ধান করে দেখে যে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার্স ডিরেক্টরিতে ‘কায়সার কামাল’ নামে মাত্র একজন আইনজীবীই আছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

শরিফ ওসমান হাদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250