বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

কেন ভেঙেছিল জিৎ আর স্বস্তিকার প্রেম?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

একসময় টালিউডে সবচেয়ে আলোচিত প্রেমের সম্পর্কগুলোর একটি ছিল জিৎ ও স্বস্তিকা মুখার্জির নাম। প্রায় ছয় বছর ধরে চলা এই সম্পর্ক হঠাৎই ভেঙে যায়, যা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনা ঘুরে বেড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু কেন আলাদা হয়েছিল তাদের পথ?

স্বস্তিকা মুখার্জির ব্যক্তিজীবন শুরু থেকেই ছিল আলোচনায়। কৈশোর পেরিয়ে মাত্র আঠারো বছর বয়সেই পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

অল্প বয়সেই কন্যাসন্তান অন্বেষার জন্ম হয়। তবে দাম্পত্য জীবনে কলহের জেরে স্বামী প্রমিত সেনের ঘর ছাড়েন স্বস্তিকা। এর পরই অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন তিনি। টালিউডে পা রাখার কিছু সময় পরই জিৎ ও স্বস্তিকার পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়।

শোনা যায়, পরিচালক রবি কিনাগির ‘মাস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময়ই তাদের সম্পর্কের শুরু। ধীরে ধীরে সেই ঘনিষ্ঠতা প্রেমে পরিণত হয়। টালিউডের পার্টি, ছবির প্রিমিয়ার—সব জায়গায় একসঙ্গে দেখা যেত এই জুটিকে।

প্রায় ছয় বছর একসঙ্গে কাটানোর পর হঠাৎ করেই ভেঙে যায় তাদের সম্পর্ক। কিন্তু বিচ্ছেদের সঠিক কারণ কখনোই প্রকাশ্যে আনেননি জিৎ বা স্বস্তিকা, যা জল্পনাকে আরো উসকে দেয়।

কেউ কেউ মনে করেন, স্বস্তিকার বিবাহিত তকমা এবং এক সন্তানের মা হওয়াই নাকি এই সম্পর্কে প্রভাব ফেলেছিল। আবার কারো মতে, জিৎ-স্বস্তিকার মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অন্যদিকে আরো একটি মত হলো—জিতের ঘরণী হতে গেলে অভিনয় ক্যারিয়ার ছাড়তে হতো স্বস্তিকাকে, আর সে শর্তে রাজি হননি অভিনেত্রী।

যদিও সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ না খুললেও এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, এই বিচ্ছেদের প্রভাব শুধু তার ওপর নয়, তার মেয়ে অন্বেষা এবং পরিবারের সদস্যদের ওপরও পড়েছিল।

সেই সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আসলে আমরা ছয় বছর একসঙ্গে ছিলাম। আমার মেয়ে এখনো বলে, এটা তোমার দোষ ছিল। ও আজও বলে, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না।’

স্বস্তিকা আরো জানান, অন্বেষা জিৎকে খুব পছন্দ করত। বড় হওয়ার পরেও মেয়ের মুখে সেই আফসোসের কথা শুনেছেন তিনি।

শুধু মেয়ে নয়, স্বস্তিকার মা ও বোনও নাকি জিতের পক্ষেই ছিলেন। অভিনেত্রীর কথায়, ‘মা আর বোন সবসময় ওর পক্ষ নিত। আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল। ওর কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে।’

সময়ের সঙ্গে সব সম্পর্কই বদলায়। টালিউডের এই আলোচিত প্রেম আজ অতীতের পাতায় ঠাঁই নিয়েছে। তবে জিৎ ও স্বস্তিকার সম্পর্ক ভাঙার গল্প এখনো অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রেই রয়ে গেছে।

জে.এস/

টালিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250