বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

ফেব্রুয়ারিতে প্লট-টু-প্লট বিডিএস ম্যাপ প্রস্তুতের কাজ শুরু: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

আগামী মাসের (ফেব্রুয়ারি) শেষ নাগাদ সারা দেশের নির্বাচিত এলাকায় স্যাটেলাইট, ড্রোন ও অন্যান্য ফোর্থ জেনারেশন প্রযুক্তি ব্যবহার করে প্লট-টু-প্লট জরিপের মাধ্যমে বিডিএস ম্যাপ তৈরির কাজ শুরু হবে বলে আশাপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

রবিবার (২১শে জানুয়ারি) রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত অফিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (ওটিআই) মসজিদ সংলগ্ন মাঠে যৌথ ক্যাম্পে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত ১৩৪তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন। ভূমি সচিব মো. খলিলুর রহমান এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, বিডিএস-এর আওতাভুক্ত ইডিএলএমএস প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই উপজেলায় ডিজিটাল জরিপের কন্ট্রোল পয়েন্ট অর্থাৎ পিসিএসএম পিলার (পার্মানেন্ট ক্যাডাস্ট্রাল সার্ভে মার্ক/পাকা পিলার) স্থাপনের স্থান নির্বাচন এবং পিলার স্থাপন কাজ চলছে।

মন্ত্রী বলেন, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে কন্ট্রোল-পয়েন্ট সিলেকশন কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম ও ধামরাইয়ে স্থান নির্বাচন এ সপ্তাহে শেষ হবে। আগামী সপ্তাহে রাজশাহী এবং কুষ্টিয়ায় বিডিএস কার্যক্রম শুরু হবে।

বিশেষ অতিথি ভূমি সচিব মো. খলিলুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, নাগরিককে সুষ্ঠু ভূমি সেবা প্রদান করতে এই ধরণের যৌথ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এতে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সেবা প্রদানে নতুন আইডিয়া জেনারেট হয়। প্রশিক্ষণে জন্ম হওয়া সৌহার্দপূর্ণ সম্পর্ক পরবর্তীতে কর্মজীবনে আন্তঃবিভাগীয় কাজে সহায়ক হয়। সচিব সবাইকে আনন্দের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরামর্শ দেন। এই সময় সচিব জানান সহকারী কমিশনার (ভূমি)দের জন্য এই ট্রেনিং করা সরকার প্রধানের অনুশাসনের অংশ।

উল্লেখ্য, সাউথ কোরিয়ার অত্যাধুনিক সার্ভে ড্রোন, এয়ারক্রাফট,জিএনএসএস, ইটিএস সহ ডিজিটাল জরিপের সর্বাধুনিক প্রযুক্তি আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে পৌঁছাবে। সরাসরি কোরিয়ান কারিগরি সহায়তায় বিডিএস অপারেশন পরিচালিত হচ্ছে। ১৮ সদস্যর কোরিয়ান  দক্ষ জনবল প্রকল্প এলাকায় কাজ করছে।

এর আগে ভূমিমন্ত্রী সাভারে এসে পৌঁছলে ভূমিসচিব মো. খলিলুর রহমান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ মন্ত্রীকে স্বাগত জানান। পরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষকবৃন্দ মন্ত্রীকে আধুনিক ভূমি জরিপের ডেমো প্রদর্শন করেন এবং ড্রোন, জিএনএসএস ও ইটিএস যন্ত্রসহ অত্যাধুনিক জরিপ যন্ত্র সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করেন। 

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, মানুষের ভূমির উপর ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাব। 

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের অন্য একটি প্রকল্পের মাধ্যমে ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি করা হচ্ছে, এর ফলে কৃষিজমি, জলাভূমি, পাহাড় ও বনভূমি রক্ষাসহ জমির পরিকল্পিত ব্যবহার করা সম্ভব হবে।

ডিএলআরএস-এর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও ডিএলআরএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়া সাভার উপজেলার স্থানীয় প্রশাসন, ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন ও পার্শ্ববর্তী ওটিআই ও ফিশারিজ ট্রেনিং ইন্সটিটিউট এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিএলআরএস-এর পরিচালক ও কোর্স পরিচালক মো. মোমিনুর রশীদ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস-এর প্রশাসন ও পুলিশ ক্যাডার এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫৬ জন কর্মকর্তা নিয়ে আয়োজিত ৫১ দিনের এই কোর্সটি আগামী মার্চ মাসে শেষ হবার কথা রয়েছে।

প্রসঙ্গত, বিডিএস বাস্তবায়িত হলে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠাসহ অটোমেশন ব্যবস্থার প্রবর্তন হবে। মৌজা-ম্যাপ ও রেকর্ডের মধ্যে লিংকেজ প্রতিষ্ঠার ফলে ভূমির মালিকগণ সহজেই অনলাইনের মাধ্যমে রেকর্ড ও প্লট দেখার সুযোগ পাবে। ভূমি জরিপ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বিধায় জনদুর্ভোগ হ্রাস পাবে ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি হবে। বিডিএস কার্যক্রমে একই সাথে অনলাইনে মৌজা ম্যাপ ও খতিয়ান পাওয়া যাবে। ১৫ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সৃষ্ট দাগ সংশোধনের নকশাসহ খতিয়ান তৈরি হবে।

এসকে/ এএম/ 

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বিডিএস ম্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250