বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

দৃষ্টিপ্রতিবন্ধী অদম্য নাবিলার এসএসসি জয়, হতে চায় মায়ের মতো শিক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সকল প্রতিকূলতা এড়িয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে লালমনিরহাটের দৃষ্টিপ্রতিবন্ধী খন্দকার নাবিলা তাবাসসুম (১৮)। জিপিএ ৩.৮৯ পেয়ে পাস করেছে অদম্য নাবিলা। নাবিলার এই ফলাফলে আন্দদিত তার পরিবার ও  শিক্ষকরা। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন লালমনিরহাট শহরের চার্চ অব গড উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে নাবিলাব এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে লেখাপড়া শেষ করে তার মা খন্দকার ফারজানা আফরিনের মতো শিক্ষক হতে চান। পাশাপাশি চালিয়ে যেতে চান কবিতা আবৃত্তি ও সংগীতচর্চা।

নাবিলা গণমাধ্যমকে জানান, ‘আমার দুচোখে আলো নেই। শিক্ষা ও সংগীতের মাধ্যমে আমার অন্তরের আলোয় আলোকিত হতে চাই। আমি সাধ্যমতো সেই চেষ্টাই করছি।’ 

অদম্য নাবিলা শ্রুতলিখন পদ্ধতিতে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তাকে পরীক্ষার নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট বেশি দেওয়া হয়। পরীক্ষার হলে শ্রুতলিখনে সহায়তা করেছে জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রহিমা খাতুন। পরীক্ষার হলে নাবিলা মৃদু কণ্ঠে প্রশ্নের উত্তরগুলো বলে দিতো আর স্কুল ছাত্রী রহিমা সেই উত্তর শুনে পরীক্ষার খাতায় লিখে দিয়েছে।

আরো পড়ুন: ৫৭ বছরে এসএসসি পাস করলেন পুলিশ কনস্টেবল ছামাদ, হতে চান চিকিৎসক

ফলাফল শোনে স্কুল ছাত্রী রহিমা খাতুন গণমাধ্যমকে বলেন, ‘নাবিলা আপু জিপিএ ৩.৮৯ পেয়েছে জেনে আমি খুশি হয়েছি। একজন মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রীকে শ্রুতলিখন পদ্ধতিতে পরীক্ষার হলে সহায়তা করতে পেরে আমি আনন্দিত।’

নাবিলার মা স্কুলশিক্ষিকা ফারজানা আফরিন গণমাধ্যমকে বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধকতাকে জয় করে এই সাফল্য অর্জন করেছে। সে আরও সামনে এগিয়ে যেতে চায়। আমার মতো শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে চায়। আমরা নাবিলার জন্য গর্বিত।’

সরকারি চাকরিজীবী বাবা আল এমরান খন্দকার গণমাধ্যমকে জানান, ‘মেয়ের এই সাফল্যে পরিবারের সবাই আনন্দিত। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে।’

নাবিলা তাবাসসুম ১০ বছরের বেশি সময় ধরে লালমনিরহাট শহরের পাশে হাঁড়িভাঙ্গা এলাকায় অবস্থিত বেসরকারি সংস্থা আরডিআর পরিচালিত দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের আবাসিক ছাত্রী ছিল। এই ফলাফলের প্রতিক্রিয়ায় ওই পুনর্বাসন কেন্দ্রটির অ্যাডমিন অ্যান্ড আউটরিচ অফিসার প্রদীপ কুমার রায় গণমাধ্যমকে বলেন, শুধু পড়াশোনায় নয়, অদম্য মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী খন্দকার নাবিলা কবিতা আবৃত্তি ও সংগীতচর্চাও সুনাম রয়েছে।

এইচআ/ 

দৃষ্টিপ্রতিবন্ধী নাবিলা তাবাসসুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250