শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশালে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম  শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বলে জানিয়েছেন পানিসম্পদ  প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তিনি বলেন, ক্রিকেটের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ আলাদাভাবে পরিচিতি পেয়েছে। তেমনিভাবে এবারে বরিশালের পরিচিতি পেয়েছে সারাদেশে। সে মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। 

শনিবার সকালে বরিশাল স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় পর্যায়ে বরিশালের ছেলেরা যেনো বেশি সংখ্যক  খেলতে পারে স্থানীয় সংগঠকদের সে চেষ্টা করতে হবে। খেলাধূলার মাধ্যমেই তরুণ সমাজকে দেশ প্রেমে উজ্জীবিত করতে হবে ২১০০ সালের স্মার্ট বাংলাদেশ নির্মাণে।

স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়। আন্তর্জাতিক মানের মাঠ তৈরির লক্ষ্যে ঘাস লাগানো হয়েছে।  মাঠের রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজন।

মাঠের সঠিক পরিচর্যা করাসহ মাঠ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন তিনি।

আরো পড়ুন: কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস, বিসিবি’র কাউন্সিলর প্রদীপ কুমার গাঙ্গুলী, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক প্রকৌশলী শিবু লাল খাসকেল উপস্থিত ছিলেন।

এসি/  আই.কে.জে

আন্তর্জাতিক ক্রিকেট পানিসম্পদ প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250