রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত *** হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে

উচ্চ রক্তচাপ প্রাকৃতিকভাবে কমাতে খান টমেটো

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শরীরের সামগ্রিক সুস্থতার জন্য খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি সবজি হলো টমেটো। এটি খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। সালাদ হিসেবেও টমেটো বেশ জনপ্রিয়। টমেটোতে থাকা ভিটামিন সি, পটাসিয়াম, ফোলেট, ভিটামিন কে, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে গুরুতর অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এই সবজিটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। 

টমেটো কীভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে?

উচ্চ রক্তচাপ সাধারণত খাবারে সোডিয়াম গ্রহণের কারণে হয়ে থাকে। উচ্চ পটাশিয়ামযুক্ত যেকোনো খাবার শরীরে সোডিয়ামের পরিমাণ কমাতে পারে। টমেটো পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস। এ কারণে এই সবজিটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের প্রতিবেদন অনুযায়ী, টমেটোতে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগের জন্য উপকারী।  টমেটোয় থাকা নানা পুষ্টিগুণ উচ্চ রক্তচাপসহ হৃদরোগের ঝুঁকির কারণগুলি কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে।

উচ্চ রক্তচাপের কারণ কী?

বেশ কয়েকটি কারণে উচ্চ রক্তচাপ বাড়তে পারে। যেমন- অস্বাস্থ্যকর খাবার খাওয়া,শারীরিক কার্যকলাপের অভাব, অ্যালকোহল গ্রহণ, ডায়াবেটিস,মানসিক চাপ, স্থূলতা ও বংশগত। 

আরো পড়ুন : চোখের যে উপসর্গে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

কেন আপনার ডায়েটে টমেটো যোগ করা উচিত?

টমেটো হল ভিটামিন সি, পটাশিয়াম, ফোলেট, ভিটামিন কে, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন পুষ্টির ভাণ্ডার। এই শক্তিশালী সবজিটি অসুস্থতার বিরুদ্ধে লড়াই করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে। এটি হার্টের স্বাস্থ্য এবং পেশির জন্য দারুণ উপকারী। 

টমেটো শুধু খেতেই সুস্বাদু নয়, এটি ক্যান্সারের মতো গুরুতর রোগ থেকেও সুরক্ষা দেয়। এটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। টমেটোতে উপস্থিত লাইকোপিন অ্যান্টি-কার্সিনোজেনিক বৈশিষ্ট্য পাকস্থলী এবং ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। 

টমেটো ফাইবার, কোলিন, ভিটামিন সি এবং পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর পুষ্টির একটি বড় উৎস। হেলথলাইনের মতে, এগুলিতে উপস্থিত লাইকোপিন রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। 

ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে টমেটো। ত্বকে টমেটো লাগালে বিভিন্ন উপায়ে উপকারী হতে পারে। এর ফলে ত্বকের অতিরিক্ত তেল কমে, ব্রণ দূর হয়। 

সূত্র: ইন্ডিয়া ডট কম

এস/এসি

টমেটো উচ্চ রক্তচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250