রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ

যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে।’ তবে কোন কোন দেশ এ উদ্যোগ নিয়েছে তা তিনি উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, ‘যেকোনো আলোচনা তাদের উদ্দেশ্যেই হওয়া উচিত, যারা যুদ্ধ শুরু করেছে।’ দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ইরান প্রেসিডেন্টের দেওয়া এসব তথ্য উঠে এসেছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে কাতার, তুরস্ক, মিশর ও ওমান বিভিন্ন সময় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দুই দিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘এখন কূটনীতির সময় নয়, বরং দেশের প্রতিরক্ষার সময়।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। স্পষ্ট করে বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা কোনো দ্বিধা করব না। মধ্যস্থতা তাদের উদ্দেশ্যেই হওয়া উচিত যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে ও এই সংঘাত শুরু করেছে।’

ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকাকালীন এ যুদ্ধ শুরু হয়। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর সময়েও দুই পক্ষের পারমাণবিক আলোচনা চলছিল।

জে.এস/

মাসউদ পেজেশকিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250