শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিতে কয়েকজন সাংবাদিকের ‘চাকরিচ্যুতির’ বিষয়টি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদায়ন নিয়ে সৃষ্ট জটিলতা বিধি অনুযায়ী সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ দাবিতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটির এক কর্মী সেখানে বিক্ষোভ করেছেন। আর বেসরকারি টেলিভিশন এখন টিভিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ নিয়ে সাংবাদিক সমাজে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

বাসস প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা দুঃখজনক ঘটনা। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। আলাপ-আলোচনা সাপেক্ষে বিধান অনুযায়ী সমাধান বের করব।’

এখন টিভি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ‘এখন টিভির ঘটনায় সংশ্লিষ্ট কজন এবং এখন টিভির মালিকপক্ষ—উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা ভালো করে বুঝব। সমঝোতার মধ্যে সমাধান করা যায় কি না দেখব। ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু যেকোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্য দিয়ে। কেউ মনে করার কারণ নাই যে মব করলেই সবকিছু সমাধান হয়ে যাবে।’

জহির উদ্দিন স্বপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250