সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বিএনপির শ্রমিক ইশতেহার সব রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন, সহযোগী আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সবার পরামর্শ, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির ইশতেহারে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, সেগুলো দেশের সংবিধান, প্রচলিত শ্রম আইন এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে তিনি দাবি করেন, এখানে এমন কিছু বলা হয়নি, যেটা করার দায়িত্ব রাষ্ট্রের নেই।

আজ সোমবার (১২ই জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের কাঁধেই পড়বে। একটি রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, এর কোনো কিছুই শ্রমজীবী মানুষের স্পর্শ ছাড়া তৈরি হয়নি। কৃষি বলুন, শিল্প বলুন, সেবা বলুন-যেকোনো বিষয়েই শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। তাদের অংশগ্রহণ উৎপাদন বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জে.এস/

নজরুল ইসলাম খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250