মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

এখন কেমন আছেন ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৃত্যুর গুজবের মাঝেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্ট অনুভব করলে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অভিনেতাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তার চিকিৎসা বাসায়ই চলবে।

অভিনেতার স্বাস্থ্যের অবস্থা জানতে এক সপ্তাহ ধরে অপেক্ষায় আছেন ভক্তরা। এবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে অভিনেতার সর্বশেষ অবস্থা জানিয়েছে হাসপাতাল-সংশ্লিষ্ট একটি সূত্র। সূত্রটি জানিয়েছে, ‘ধর্মেন্দ্র এখন ভালো আছেন, আগের তুলনায় তিনি অনেকটা সুস্থ।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম মৃত্যুর খবর দেয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতার শোক জানিয়ে পোস্টও দেন।

এরপর অভিনেতার মেয়ে এশা দেওল জানান, মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানান, অভিনেতার অবস্থা স্থিতিশীল। এ খবরের মাঝেই বাড়ি ফেরেন এই অভিনেতা।

অসুস্থ অবস্থায় ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্য থেকে বলিউডের তারকারা। হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলসহ বলিউড তারকাদের মধ্যে সালমান খান, শাহরুখ খানকে হাসপাতালে দেখা যায়। আমির খানও তার বান্ধবী গৌরীকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান।

জে.এস/

ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250