শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ-তে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৯শে এপ্রিল) ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

এর আগে দুপুর ১টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। এরপর আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার থেকে একটি ইউনিট, তেজগাঁও থেকে আরেকটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন: স্বজন বলে কেউ ছাড় পাবে না : পলক

হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গরমের কারণে হাসপাতালটিতে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল। প্রায় প্রতিটি বেডেই রোগী ছিল।

আগুন লাগার পর যে যার মতো নিচে নেমে যান। মুহূর্তেই সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। এদিকে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এসকে/ 

আগুন নিয়ন্ত্রণে রাজধানীর শিশু হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250