বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

হৃদয়টা কোথায় ফেলে আসলেন মিম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে বিভিন্ন কারণে দেশ-বিদেশ ঘুরতে দেখা যায়। এবার স্বামীর সঙ্গে মালদ্বীপের সমুদ্র সৈকতে দেখা গেছে তাকে। সেখান থেকে একগুচ্ছ স্থিরচিত্র শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন। আর সেখানে হৃদয়টাকে ফেলে আসার কথাও জানান তিনি! 

গত দুই দিনে ফেসবুকে এগুচ্ছ ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে বিচের পাশে মোহনীয় রূপে দেখা মিলেছে অভিনেত্রীর। স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপের দৃষ্টিনন্দন সমুদ্র সৈকতে ভালোবাসা দিবস উদযাপন করেছেন মিম। 

সমুদ্রপাড়ের ছবি পোস্ট করে মিমি লিখেছেন, ‘সাগরপাড়ে আমার হৃদয়টাকে রেখে যাচ্ছি।’ অপর একটি ক্যাপশনে মিম লিখেছেন, ‘আমি আমার হৃদয় বালিতে ফেলে এসেছি।

মিমের শেয়ার করা ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। 

আরও পড়ুনফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খেয়ে চলেছে : তসলিমা নাসরিন

কেউ লিখেছেন, ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী মিম। কারো মন্তব্য, বরাবরই সাহসী আপনি। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। 

হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। 

এসি/কেবি 



মিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250