সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আম্বানি পুত্রের রাজকীয় বিয়েতে থাকবেন বিল গেটস-জাকারবার্গ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আম্বানি পরিবারে খুশির হওয়া। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি গাঁটছড়া বাঁধতে চলেছেন আর এক ব্যবসায়ী পরিবারের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে। তাঁদের বিয়ের প্রি-ওয়েডিং আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ১লা মার্চ থেকে। অতিথি তালিকায় রয়েছেন তাবড় তাবড় আন্তর্জাতিক নাম। 

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন বিলিয়নিয়ার, বড় বড় কোম্পানির সিইও, টেক জায়ান্টরাও। এছাড়াও হাজির থাকবেন বলিউডের বিখ্যাত নানা নাম ও স্পোর্টস জগতের আইকনরা।

আর মাত্র ৫ দিনের অপেক্ষা। গুজরাটের জামনগরের এই আয়োজনে শামিল হচ্ছেন ভারতের প্রায় সব সিটে ইন্ডাস্ট্রির সুপারস্টাররা। শুধুই তারাই নন, অতিথি তালিকায় থাকছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা। অন্যদিকে প্রি-ওয়েডিংয়ে গাইতে ভারতে আসছেন পপস্টার রিহানা।

শোনা যাচ্ছে, অনুষ্ঠানে সপরিবারে যোগ দেবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, রজনীকান্তের মতো অভিনেতারা। থাকবেন সালমান খান এবং অক্ষয় কুমারও। কারিনা কাপূর-সাইফ আলি খান, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট-রণবীর কপূর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, বরুণ ধওয়ান, সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কাপূর সকলেই আছেন এই তালিকায়।

শুধু অভিনেতারাই নন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ।

এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ‘ব্যাঙ্ক অফ আমেরিকা’র চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরাও রয়েছেন অতিথির তালিকায়।

আরো পড়ুনঈদুল ফিতরে বুবলী-মিথিলা-মন্দিরাকে নিয়ে আসছেন রাজ

তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রতি পর্বের পোশাক পরিকল্পনা, যাতায়াত সংক্রান্ত অনুষ্ঠানসূচি, থাকা-খাওয়ার ব্যবস্থা ইতোমধ্যেই অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি পর্বে অনুষ্ঠিত হবে রাজকীয় এই বিয়ের আয়োজন।

থিম অনুযায়ী পোশাক পরিকল্পনা করা হয়েছে হবু বর-কনের। সেই অনুযায়ী সাজতে হবে অতিথিদেরও। তিন দিন ধরে চলা এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনু্ষ্ঠানে। অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হলিউড পপ-গায়িকা রিহানা। তার সঙ্গে দেখা যাবে ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকেও। থাকবেন অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জ।

শুধু প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের কথাই ভাবেননি আম্বানি পরিবার। ছোটদের জন্য থাকবে ম্যাজিক! ম্যাজিশিয়ান ডেভিড ব্লেনের হাতের কারসাজিতে ভরে উঠবে অনন্ত-রাধিকার বিয়ের আসর। যেন স্বপ্নের মতো সব আয়োজন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসি/


আম্বানি জাকারবার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250