বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ : প্যালেস্টাইনকে সমর্থন দেবে সাধারণ পরিষদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য প্যালেস্টাইনকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ পরিষদ। সদস্যরাষ্ট্রগুলোর মতামত প্রকাশে স্থানীয় সময় শুক্রবার (১০ই মে) একটি রেজোল্যুশন উত্থাপন করা হবে এবং সেটির পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হবে রাষ্ট্রগুলোকে।

রেজোল্যুশনটির মূল বিষয়বস্তু হলো, প্যালেস্টাইনকে পূর্ণ সদস্যপদ প্রদানের ব্যাপারে নিরাপত্তা পরিষদ সম্প্রতি যে সিদ্ধান্ত জানিয়েছে, তা পুনর্বিবেচনার আহ্বান।

আরো পড়ুন: ভারতের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘের মোট সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। প্যালেস্টাইনিদের দাবির প্রতি বিশ্ববাসীর সমর্থন রয়েছে কি না তা যাচাই করা যাবে শুক্রবারের ভোটের মাধ্যমে।

প্রসঙ্গত কোনো রাষ্ট্র যদি জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চায়, সেক্ষেত্রে সেই রাষ্ট্রকে অবশ্যই সংস্থাটির সবচেয়ে ক্ষমতাধর অঙ্গপ্রতিষ্ঠান নিরাপত্তা পরিষদের সুপারিশ জোগাড় করতে হবে। 

এইচআ/ আই.কে.জে/

সাধারণ পরিষদ প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250