সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’

‘রাজনৈতিক শিল্পী’ বলে কী তালিকা থেকে বাদ ন্যান্সি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিদেশে ট্যুর করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আজ বুধবার (৩০শে এপ্রিল) বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল তার। তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন, শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। 

গতকাল মঙ্গলবার অনুষ্ঠানে গান না গাওয়ার কথা তাকে জানিয়ে দেন আয়োজকরা। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন ন্যান্সি নিজেই।

আজ বিকেলে ন্যান্সি বলেন, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গত রাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’ 

কারণ, হিসেবে আয়োজকরা এ শিল্পীকে জানান, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছেন, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবেন। ন্যান্সিকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।

প্রশ্ন তুলে ন্যান্সি বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রিম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো পেশাদার আচরণের মধ্যে পড়ে?’

বিষয়টি নিয়ে আয়োজক সংগঠনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এইচ.এস/

ন্যান্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250