মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

নাজিব রাজাক

সাজা কমলো সাবেক মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১১ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির মোটা অঙ্কের অর্থ তছরুপের ঘটনায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক-এর সাজা অর্ধেক কমানো হয়েছে। শুক্রবার (২রা ফেব্রুয়ারি) গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন: জার্মানিতে চালু হলো চার কর্মদিবসের সপ্তাহ

প্রতিবেদন অনুযায়ী, নাজিবের সাজা ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হয়েছে। একই সঙ্গে তার জরিমানা ২১০ মিলিয়ন রিংগিত থেকে কমিয়ে ৫০ মিলিয়ন রিংগিত করা হয়েছে। ২০২৮ সালের আগস্টে তিনি জেল থেকে মুক্তি পাবেন। তবে এ জন্য তাকে জরিমানার সব অর্থ পরিশোধ করতে হবে। যদি অর্থ পরিাশোধ না করতে পারেন তাহলে তাকে আরো এক বছর সাজা খাটতে হবে।

ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারির ঘটনায় নাজিব ২০২২ সাল থেকে কারাগারে রয়েছেন। মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীকে ওয়ানএমডিবির কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় ২০২০ সালের ২৮শে জুলাই ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সময়ে তাকে ২১০ মিলিয়ন রিংগিত জরিমানা করা হয়। 

সূত্র: বিবিসি 

এইচআ/  আই.কে.জে/

মালয়েশিয়া অর্থ কেলেঙ্কারি ওয়ানএমডিবি নাজিব রাজাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250