সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

২০ শতাংশও ভোট না থাকায় পিআরের বিরোধিতা করছে বিএনপি: চরমোনাই পীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০০৮ সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন পিআর পদ্ধতির দাবি তুলেছিল উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের মানুষের সঠিক গণতন্ত্র আদায়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতি যে দল বোঝে না, সেই দল দেশ চালানোর যোগ্যতাও রাখে না।

মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে বিএনপির ২০ শতাংশও ভোট না থাকায় তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলনের আমির বলেন, রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না। এটি হলে বাংলাদেশকে আর গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না ভারত।

তিনি বলেন, সংস্কার ও দৃশ্যমান বিচার হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেছে। কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, সেই ভাষা বর্তমান সরকার বোঝে না। এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগেই নির্বাচনকে মুখ্য বানানো হয়েছে। এ নিয়ে কথা বললেই ক্ষমতালোভীরা বলেন, নির্বাচনকে পেছনে ঠেলে দিতে চায় ইসলামী আন্দোলন। এটি সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা কথা।

জে.এস/

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250