রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

আমার বিয়ে-বাচ্চা সম্পর্কে যা ইচ্ছা ভেবে নিন : জেফার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে গায়িকা জেফারের নাম জড়িয়েছে অনেকদিন। এদিকে কদিন আগে থাইল্যান্ডেও দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। গত ১৫ই নভেম্বর ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে একসঙ্গে দেখা যায়। 

সেই ছবিই গোপনে কোনো এক ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। এরপর থেকে জোরালোভাবে মাথাচাড়া দিয়েছে গুঞ্জন। অনেকের ধারণা চুটিয়ে প্রেম করছেন রাফসান-জেফার।

এবার এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার রহমান। তিনি জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তার কিছু বলার নেই।

জেফার আরও জানান, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। এরপর তিনি বলেন, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হইয়ে দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক।

রাফসানের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেম সম্পর্ক নিয়ে জেফার বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না। তবু আমি যেহেতু একজন পাবলিক ফিগার, তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে, বিভিন্ন রকম গল্প তৈরি করছে...। আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি। আপনাদের যা ইচ্ছা ভেবে নিন।

ওআ/ আই.কে.জে/ 

জেফার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250