রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

স্বামী অন্য পুরুষের শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন, অভিযোগ সেলিনার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি সম্প্রতি স্বামী পিটার হাগের বিরুদ্ধে ডিভোর্স মামলা দায়ের করেছেন। অস্ট্রিয়ান স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন তিনি। ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ভরণপোষণ দাবি করেছেন অভিনেত্রী। প্রায় ১৫ বছর পিটারের সঙ্গে বিবাহিত জীবন তার।

তিন সন্তান দম্পতির। স্বামীর বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন সেলিনা?

অভিনেত্রী পারিবারিক নির্যাতন মামলা দায়ের করেছেন। যার মধ্যে সুরক্ষা, বাসস্থান, আর্থিক ক্ষতিপূরণ এবং বাচ্চাদের হেফাজতের প্রসঙ্গও রয়েছে। সেলিনার আইনজীবী জানিয়েছেন, অভিনেত্রীর দুশ্চিন্তার কারণ তার সন্তানদের হেফাজত।

সেলিনা তার আবেদনে উল্লেখ করেছেন ২০১২ সালের কুখ্যাত দিল্লি গণধর্ষণের পর পিটার তাকে যৌন হেনস্তার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগের তালিকায় আরো উল্লেখ করা হয়েছে পিটার তাকে যৌনতায় লিপ্ত করারও চেষ্টা করতেন।

সেলিনার অভিযোগ, ‘পিটার নিয়মিত সেলিনাকে তার স্টাডি রুমে ডেকে পাঠাতেন। তাকে অ্যানাল সেক্স করাতেও বাধ্য করানো হয়েছে।'

তিনি তাকে অন্য পুরুষদের সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার জন্য চাপ দিতেন। তিনি বলেন, ‘২০১৪ সালের শেষের দিক থেকে ২০১৫ সালের শুরুর দিকে প্রমোশনের জন্য কম্পানির একজন ডিরেক্টরের সঙ্গে যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করেছিলেন।’

সেলিনার নগ্ন ছবি তুলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। যেগুলো পরবর্তীকালে তাকে ব্ল্যাকমেইল করবেন বলে ঠিক করেছিলেন পিটার। সেই ছবিগুলো সংবাদ মাধ্যমে ফাঁস করে দেওয়ারও হুমকি দেওয়া হতো অভিনেত্রীকে।

সন্তানদের সামনে অযথা গালাগালের অভিযোগ করেন তিনি। বাচ্চাদের মায়ের কাছ থেকে আলাদা করার যাবতীয় পরিকল্পনা করেছিলেন সেলিনা। অভিনেত্রীর সমস্ত ডেবিট ও ক্রেডিট কার্ড নিজের দখলে রেখেছিলেন।

প্রতিনিয়ত চলা এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। সেলিনার আইনজীবীরা জানিয়েছেন, প্রায় ৫০ কোটি ক্ষতিপূরণ এবং মাসিক ১০ লাখ টাকা ভরণপোষণ দাবি করছেন। পিটারকে আগামী মাসে আদালতে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

জে.এস/

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250