শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ডিসি জসীমসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১০ই ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত পৃথক চার প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া বাকি তিন কর্মকর্তা হলেন- গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ডিএমপির ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এই চার কর্মকর্তা বিভিন্ন মামলায় গ্রেফতার রয়েছেন। তাদের প্রত্যেকেই বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

ওআ/কেবি

বরখাস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250