সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

শাহরুখ খান ভারতের সর্বোচ্চ করদাতা তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতের সেলিব্রেটি করদাতাদের তালিকা। ২০২৩-২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কর দিয়েছেন শাহরুখ খান। গত অর্থবছরে ৯২ কোটি রুপি আয়কর দিয়েছেন তিনি। আর সেটার জন্যই তিনি এই বছরের সর্বোচ্চ করদাতা ভারতীয় তারকা হয়েছেন। 

শাহরুখ খানের পরেই রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। তার দেওয়া করের অঙ্ক ৮০ কোটি টাকা। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সালমান খান এবং অমিতাভ বচ্চন। সালমান কর দিয়েছেন ৭৫ কোটি রুপি এবং অমিতাভ বচ্চনের দেয়া করের পরিমাণ ৭১ কোটি রুপি।

আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি : ফজলুর রহমান বাবু

৬৬ কোটি রুপি কর দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। এরপরে আছেন অজয় দেবগণ, তিনি ৪২ কোটি রুপি কর দিয়েছেন।

সপ্তমে ধোনি, ৩৮ কোটি রুপি কর দিয়েছেন এই তারকা ক্রিকেটার। এরপরেই অভিনেতা রণবীর কাপুর, যিনি কর দিয়েছেন ৩৬ কোটি রুপি। এরপরে হৃতিক এবং শচীন টেন্ডুলকার দুজনেই ২৮ কোটি রুপি করে কর দিয়েছেন।

এই তালিকার সেরা বিশে নাম আছে কারিনা, কিয়ারা ও ক্যাটরিনার। এছাড়াও আছেন কপিল শর্মা, সৌরভ গাঙ্গুলী, শহিদ কাপুর, হারদিক পান্ডিয়া, আল্লু অর্জুন, মোহন লাল এবং পঞ্চজ ত্রিপাঠি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসি/ আই.কে.জে/

শাহরুখ খান করদাতা তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250