শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

স্বপ্ন নিয়ে অবাক করা যে তথ্য আগে জানতেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি

আমরা সবাই স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন আমরা মনে রাখি, মানে খুঁজি, কখনো বাস্তবের সঙ্গে মেলাতেও চেষ্টা করি। আবার এমন কিছু স্বপ্ন দেখি, যা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না।

তবে বিজ্ঞান বলছে, স্বপ্ন সম্পর্কিত এমন অনেক তথ্য আছে যা হয়তো আপনি কখনো কল্পনা করতে পারেন না। স্বপ্ন নির্ভর করে কেবল অতীত জীবন, পূর্ব অভিজ্ঞতা ও উদ্বেগের উপর।

চলুন জেনে নিই স্বপ্ন সম্পর্কে বিজ্ঞানীদের অজানা কিছু তথ্য-

১. যখন আপনি স্বপ্নে কাউকে দেখেন, এর মানে আপনি ওই মানুষটিকে মিস করছেন অথবা সেই মানুষটিকে আপনি ভালোবাসেন। আপনি যদি কাউকে ভালোবাসেন, ঘুরেফিরে সে আপনার স্বপ্নে আসে।

২. স্বপ্নে আপনি কখনো এমন কাউকে দেখেন না, যাকে জীবনে দেখেননি। স্বপ্নে দেখা প্রত্যেক মানুষকে আপনি কখনো না কখনো দেখেছেন।

৩. আপনি কি কখনো খেয়াল করেছেন, স্বপ্নে আপনি পড়তে পারেন না। ঘড়িতে সময়ও দেখেন না। এমনকি স্বপ্নে আপনি কখনো ঘড়িই দেখেন না!

৪. আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেক সময় স্বপ্নের সঙ্গে বাস্তবের সমন্বয় হয়ে যায়। এই যেমন আপনি একটা স্বপ্ন দেখছেন, অ্যালার্ম ঘড়ি বাজছে, জেগে দেখলেন বাস্তবেও অ্যালার্ম ঘড়িটা বাজছে। আসলে বাস্তবে চলমান ঘটনাকে স্বপ্ন সমন্বয় করে নিয়েছে। একে বলে ‘ড্রিম ইনকরপোরেশন’।

৫. একই স্বপ্ন বারবার ঘুরেফিরে দেখতে থাকেন? একে বলে ‘রিকারিং ড্রিম’। এটি তখনই বেশি ঘটে, যখন কোনো কিছু নিয়ে আপনি মানসিক চাপে থাকেন। এ ছাড়া দুশ্চিন্তাগ্রস্ত ও মানসিক চাপে থাকলে সাধারণত আপনি বাজে স্বপ্ন দেখেন।

৬. কিছু মানুষ দাবি করেন যে তারা একই স্বপ্ন দেখেছেন বা বাস্তবে দুটি মানুষের দেখা হওয়ার আগে তারা স্বপ্নে একজন আরেকজনকে দেখেছেন, পরিচয় হয়েছেন। এমন ঘটনাকে বলে ‘শেয়ার্ড ড্রিম’।

৭. আবার দেখা যায়, স্বপ্নে যা দেখেছেন, পরে তা হুবহু ঘটেছে বা স্বপ্নের ভেতর কোনো অজানা সত্য উদ্‌ঘাটিত হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে স্বপ্ন গবেষকদের ভেতর বিতর্ক রয়েছে। তবে এমন কেস স্টাডি আছে। আর স্বপ্নবিশারদেরা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

৮. অন্ধরাও স্বপ্ন দেখেন। তবে বাস্তবে তারা যেমন ভিজ্যুয়াল দেখেন না, স্বপ্নেও দেখেন না। তবে স্বপ্নেও বাস্তবের মতো শোনেন, স্পর্শ করেন, স্বাদ ও ঘ্রাণ পান।

৯. নারী ও পুরুষের স্বপ্ন দেখার মধ্যে কিছু ভিন্নতা আছে, যেমন পুরুষ স্বপ্নে যত পুরুষকে দেখে, নারী দেখে তার অর্ধেক। অন্যদিকে নারী স্বপ্নে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে দেখে।

১০. ১২ শতাংশ মানুষ স্বপ্নে কেবল সাদা আর কালো রং দেখেন।

১১. প্রত্যেক মানুষ দিনে গড়ে চার থেকে ছয়বার স্বপ্ন দেখেন।

১২. মানুষ অনেক সময় সচেতনভাবে স্বপ্ন দেখে। মানে, স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। তখন তারা স্বপ্নকে নিয়ন্ত্রণও করতে পারে।

১৩. স্বপ্ন সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে।

ওআ/কেবি



স্বপ্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250