বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রণবীর সিংয়ের দীর্ঘদিনের ব্যস্ততম ক্যারিয়ারের খারাপ সময়কে বিদায় জানিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’। কোভিড পরবর্তী সময়ে একের পর এক ব্যর্থতার পর, আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ১৩ দিনে ভাঙল একাধিক রেকর্ড।

৫ই ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই ভারতে ৪৩৭.২৫ কোটি এবং বিশ্বব্যাপী ৬৭৪.৫০ কোটি রুপি আয় করেছে। এর মাধ্যমে ছবিটি ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর ৬৫০ কোটি রুপির বিশ্ব ব্যবসার রেকর্ডও ভেঙেছে।প্রথম সপ্তাহে দেশে ২০৭.২৫ কোটি রুপি আয় করা ছবিটি দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি রুপি উপার্জন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গতিশীলতা বজায় থাকলে খুব শিগগিরই ‘ধুরন্ধর’ হাজার কোটির ক্লাবে নাম লেখাবে।

‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’ এখন প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর ঠিক পরে অবস্থান করছে। ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বিশ্বব্যাপী ৯১৫ কোটি রুপি আয় করেছিল—এবার সেই রেকর্ড ছোঁয়ার দৌড়ে রয়েছে রণবীরের ‘ধুরন্ধর’।

কোভিড পরবর্তী সময়ে ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ প্রভৃতি সিনেমার ব্যর্থতার পর, ‘ধুরন্ধর’ স্পষ্ট করে দিয়েছে রণবীর সিংয়ের অনবদ্য ক্ষমতা। এখন শুধু অপেক্ষা হাজার কোটির সাফল্যের।

জে.এস/

রণবীর সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250