বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের সমর্থনে যা বললেন তাহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে পড়েছিল সারাদেশ। গত এক সপ্তাহে উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। 

তবে এই মুহূর্তে আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেফতার-হয়রানির ঘটনায় যে যার মতো প্রতিবাদ জানাচ্ছেন।

তারকাদেরও দেখা যাচ্ছে এই ইস্যুতে প্রতিবাদ জানাতে। এবার সেই দলে যোগ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান।

আরও পড়ুন: বন্ধুত্বটুকু নিয়ে আলাদা হয়ে গেলেন শুভ-অর্পিতা

বৃহস্পতিবার (১লা আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে সহিংসতায় নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলেন তাহসান। নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ফেসবুকে একটি প্রতিবাদী কবিতা লিখে নিজের অনুভূতি প্রকাশ করেন গায়ক। তার কবিতায় উঠে আসে নিহতদের প্রতি সহানুভূতি। দেশ ও ছাত্রসমাজের জন্য কিছু করতে না পারার আক্ষেপও ফুটে উঠে কবিতার লাইনে। সেই সঙ্গে শান্তি কামনায় ও আগামীর সুন্দর দেশ গড়তে তারুণ্যের প্রতি আহ্বান জানানো হয় কবিতায়।


এসি/ আই.কে.জে/

তাহসান শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250