বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

রেস্টুরেন্টের সেফটিক ট্যাংকে মিললো ২ কোটি টাকার মদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টের সেফটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, যেগুলোর আনুমানি বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- এমরান হোসেন ওরফে বাবু (৪১) এবং আলমগীর কবির (৪০)।

বৃহস্পতিবার (২৬ শে সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার গরিব-ই-নেওয়াজ এভিনিউস্থ ১৩ নম্বর সেক্টরের কিংফিসার রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত  করে ডিএনসির মিডিয়া বিভাগ জানায়, ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেফটি ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় মালিক মোক্তার হোসেন ও সেলিম আলী বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। পরে অপরাধ চক্রের মূলহোতা কিংফিসার রেস্টুরেন্ট এবং লেকভিউ রেস্টুরেন্ট বারের মালিক মোক্তার হোসেনকেসহ আসামি করে একটি মামলা করা হয়েছে।

ডিএনসির মিডিয়া বিভাগ আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিল।

ওআ/

রেস্টুরেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250