বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ। কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন।

অডিও কিংবা ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ খুবই ভালো একটি মাধ্যম। যেখানে কল ড্রপের সমস্যা খুবই কম এবং স্বাচ্ছন্দ্যে কথা বলা যায় ঘণ্টার পর ঘণ্টা। চাইলে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করেও রাখতে পারবেন। তবে অবশ্যই অপর জনের অনুমতি নিয়ে নিন।

আরো পড়ুন : জানা গেলো বিশ্বজুড়ে ফেসবুক বন্ধ হওয়ার কারণ

দেখে নিন অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ভয়েস কল কীভাবে রেকর্ড করবেন-

>> প্রথমে গুগল প্লে স্টোর খুলুন এবং ‘কল রেকর্ডার: কিউব এসিআর’ অ্যাপ সার্চ করুন।

>> এই অ্যাপটি ডাউনলোড করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন।

>> এখন হোয়াটসঅ্যাপে যান এবং কাউকে কল করুন বা কল রিসিভ করুন।

>> কল চলাকালীন, আপনি ‘কিউব কলস’-এর একটি উইজেট দেখতে পাবেন। আপনি যদি স্ক্রিনে এটি দেখতে না পান তবে কিউব কল অ্যাপটি খুলুন এবং তারপর ভয়েস কলের জন্য ‘ফোর্স ভিআইপি কল’ অপশনটি সিলেক্ট করুন।

>> এরপর এই অ্যাপটি নিজে থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবে এবং সেই অডিও ফাইলটি আপনার ডিভাইসের ইন্টারনাল মেমরিতে সেভ করে রাখতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই. কে. জে/ 

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250