বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

বিজয়ের মাসের প্রথম দিনে আলোর মিছিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে রাজধানীতে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়ন। তিন সংগঠনের নেতাকর্মীরা আজ সোমবার (১লা ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল নিয়ে শিখা চিরন্তনে গিয়ে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বিভিন্ন গণসংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন এবং নানা স্লোগান দেন। পরে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করানো হয়।

শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল-এ-এলাহী মশগুল, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের এই মাসেই ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে বিজয় অর্থাৎ স্বাধীনতা ছিনিয়ে আনে বাংলার সর্বস্তরের মানুষ। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন দেশ, বাংলাদেশের।

কিন্তু বিজয়ের ৫৪ বছর পরও এদেশে মুক্তিযুদ্ধকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের মতো একটি জনযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে নতুন করে চক্রান্ত চলছে।

আলোর মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250