রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় বরগুনায় প্রস্তুত ৬৭৩ আশ্রয়কেন্দ্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় বরগুনায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার (২৫শে মে) দুপুরের দিকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

বরগুনা জেলা প্রশাসনের তথ্য সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় বরগুনায় প্রায় ৪ লাখ মানুষের জন্য ৬৭৩টি আশ্রয় কেন্দ্র ৩টি মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। এছাড়া ৪২২ মেট্রিক টন খাদ্যশস্য, নগদ অর্থ ১৭ লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য ১০ লাখ এবং গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। 

দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে প্রশাসনকে সহযোগিতা করতে বিভিন্ন সংগঠনের ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। এছাড়া ৪২টি মেডিকেল টিমসহ যেকোনো তথ্য পেতে ১০টি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া ৩০০ প্যাকেট শুকনো খাবার ও ১ লাখ ৫৪ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করা হয়েছে। 

আরো পড়ুন: ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি

অপরদিকে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বরগুনার বিভিন্ন এলাকায় ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এসব এলাকার ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধ মেরামত করতে ৮০০ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। 

বরগুনার জেলা প্রশাসক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় রেমাল বরগুনায় আঘাত হানতে পারে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি ঘূর্ণিঝড় রেমাল বরগুনায় আঘাত হানলে কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমরা তা মোকাবিলা করতে সক্ষম হব।

এইচআ/ আই.কে.জে

রেমাল আশ্রয়কেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250