শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ত্বকের যত্নে প্রয়োজন নিম সাবান, তৈরি করুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষা, শরৎ ও বসন্তকালে ত্বকের যাবতীয় সমস্যা ঠেকাতে নিমের সাবান ব্যবহার করা হয়। গরমে ঘামাচি, বর্ষায় অ্যালার্জি আর বসন্তে শরীর থেকে চামড়া ওঠার সমস্যা দেখা দেয়। এসব সমস্যা নির্মূল করতে দারুণ কাজ করে নিম সাবান। বর্তমানে নানা সুগন্ধি সাবানের ভিড়ে এই সাবান খুঁজে কঠিন হয়ে পড়েছে। তাই হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন নিমের সাবান। 

বাড়ির আশেপাশে নিমপাতা থাকলে তা সংগ্রহ করুন। পাতা বেছে, ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখুন। এবার নিমের সাবান বানাতে কী কী উপকরণ লাগবে জেনে নিন- 

উপকরণ

সাবানের বেস- প্রয়োজন মতো

নিমপাতা গুঁড়ো- ১ কাপ

অ্যালোভেরার শাঁস বা জেল- ১ কাপ

নারকেল তেল- আধা কাপ

কেশর- বেশ খানিকটা

ভিটামিন ই ক্যাপসুল- ২টি

আরো পড়ুন : বৃষ্টির দিনে করুন ওয়াটারপ্রুফ মেকআপ, রইলো টিপস

যেভাবে বানাবেন 

প্রথমে সাবানের বেস ছোট ছোট টুকরোয় কেটে নিয়ে ডাবল বয়েলিং পদ্ধতিতে গলিয়ে নিন। চাইলে সাধারণ গ্লিসারিন সাবানও ব্যবহার করতে পারেন। গলানোর সময় মিশ্রণ ক্রমাগত নাড়তে হবে। হয়তো তা পাত্রের গায়ে লেগে যেতে পারে। 

এবার সাবানের বেস গলানোর সময়ে কিন্তু একটি চামচ দিয়ে টানা নেড়ে যেতে হবে বস্তুটি। না হলে তা লেগে যেতে পারে পাত্রের গায়ে।

সাবানের বেস একেবারে তরল হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। গরম থাকতে থাকতেই তার মধ্যে মিশিয়ে নিন নিমপাতা গুঁড়ো। হাতের কাছে নিমপাতা না থাকলে নিম তেলও ব্যবহার করতে পারেন। তবে সব উপকরণের পরিমাপ নিয়ে সতর্ক থাকা জরুরি।

এবার এই তরলের মধ্যে মেশাতে হবে অ্যালোভেরার শাঁস বা জেল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মেশাতে হবে নারকেল তেল। চাইলে বেশ খানিকটা কেশরও ছড়িয়ে দিতে পারেন।

সব শেষে দু’টি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে সেই নির্যাসটুকুও তরলের মধ্যে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি পছন্দ মতো সিলিকন বা প্লাস্টিকের মোল্ডের মধ্যে ঢালুন। এই অবস্থায় রেখে দিতে হবে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা।

মোল্ডের ভেতর থেকে জমাট বাঁধা সাবান বের করে নিলেই সাবান তৈরি। এই সাবান দিয়ে নিয়মিত গোসল করুন। 

এস/কেবি 

নিম সাবান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250