শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিমান ছিনতাই করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী, কিন্তু কেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অস্থিরতায় সরকার পতনের প্রেক্ষাপটে নেপালে অন্তর্বর্তী সরকারে প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তাকে নিয়ে এখন চলছে নানা আলোচনা। তবে একটি চমকপ্রদ তথ্য অনেকেই জানেন না। অর্ধশত বছর আগে আলোচিত একটি বিমান ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তার স্বামী। তবে সেটা ছিল সশস্ত্র রাজনৈতিক সংগ্রামের অংশ হিসেবে। খবর এনডিটিভির।

সুশীলা কার্কির স্বামীর নাম দুর্গা প্রসাদ সুবেদী। ১৯৭৩ সালে নেপালি কংগ্রেসের সশস্ত্র আন্দোলনের অর্থ সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে বিমান ছিনতাইয়ের নেতৃত্ব দেন তিনি। সেটির পুরো পরিকল্পনার মূল নকশা করেছিলেন গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরে চারবার নেপালের প্রধানমন্ত্রী হন। এর প্রধান উদ্দেশ্য ছিল রাজা মহেন্দ্রের শাসন ও নেপালের পঞ্চায়েত ব্যবস্থা উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সশস্ত্র আন্দোলনের জন্য অর্থ সংগ্রহ করা।

সেটিই নেপালের ইতিহাসে প্রথম বিমান ছিনতাই। ‘বিরাটনগর প্লেন হাইজ্যাক’ নামে পরিচিত ঘটনাটি ঘটে ১৯৭৩ সালের ১০ই জুন। সেদিন ভারতের বিহার থেকে ৩০ লাখ ভারতীয় রুপি দেশে নিচ্ছিল নেপাল রাষ্ট্র ব্যাংক। মুদ্রাগুলো প্রথমে স্থলপথে নেপালের সীমান্তবর্তী বিরাটনগরে নেওয়া হয়। সেখান থেকে রয়্যাল নেপাল এয়ারলাইনসের ডিএইচসি-৬ বিমানে রাজধানী কাঠমান্ডুতে নেওয়ার পরিকল্পনা ছিল।

১৯টি আসনের ছোট বিমানটির যাত্রীদের মধ্যে ছিলেন নেপালি অভিনেতা সিপি লোহানি এবং নেপালি বংশোদ্ভূত ভারতীয় চলচ্চিত্র তারকা মালা সিনহা। পরিকল্পনা অনুযায়ী, বিরাটনগর থেকে বিমানটিতে উঠে পড়েন সুবেদী। তার সঙ্গে ছিলেন দুই সহযোগী—নগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টরাই।

স্বল্প সময়ের মধ্যে ক্রুদের সঙ্গে ধস্তাধস্তি করে তারা পাইলটকে ভারতে নিয়ে বিহারের ফরবেশগঞ্জে বিমান অবতরণ করাতে বাধ্য করেন। সেখানে অপেক্ষা করছিলেন পাঁচ সহযোগী। বিমানের ভেতর থেকে তারা তিন বাক্সভর্তি রুপি নামিয়ে নেন। পরে যাত্রীদের নিয়ে বিমান আবার উড়াল দেয় কাঠমান্ডুর উদ্দেশে।

পরের এক বছর ছদ্মবেশে ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন সুবেদী ও তার সহযোগীরা। তবে একে একে সবাই ধরা পড়েন, শুধু নগেন্দ্র ধুঙ্গেল ছাড়া। পরবর্তীকালে জামিনে মুক্তি পেয়ে ১৯৮০ সালের গণভোটের আগে তারা নেপালে ফিরে আসেন।

আজ সেই সুবেদীই আলোচনায়, কারণ তার স্ত্রী সুশীলা কার্কি এখন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী।

নেপাল সুশীলা কার্কি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250