শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

কুমিল্লায় রসে ভরা মিষ্টি আঙুর চাষে মিলেছে সাফল্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার তরুণ উদ্যোক্তার বাগানে ফলেছে রসে ভরা মিষ্টি আঙুর ফল। থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল। দেখা যায় দু'পাশে সারি সারি গাছে ধরেছে আঙুর, মাথার উপর বাঁশের মাচায় ঝুলছে সবুজ আঙুর। একেক থোকায় শ-খানেক আঙুর। আঙুর চাষ করে সাড়া ফেলে দিয়েছেন তরুণ ওই কৃষক। ১৪ শতক জমির মাচায় থোকায় থোকায় ঝুলছে আঙুর। তা দেখতে যেমন মানুষ ভিড় করছেন তেমনই আঙুর চাষের পরামর্শ ও চারা সংগ্রহও করছেন বিভিন্ন এলাকার কৃষকেরা। এ অঞ্চলের মাটিতে আঙুর চাষ করতে দেখে একসময় যারা খোকনকে নিয়ে উপহাস করেছিলেন, এখন তারাই হতবাক হয়ে তার গুণগান গাইছেন।

স্থানীয় ও কৃষি অফিসের সূত্র জানায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের উদ্যমী কৃষক কাজী আনোয়ার হোসেন। তিনি কখনো হলুদ তরমুজ, কখনো সাম্মাম চাষ করেন। 

ব্যতিক্রমী ফসল চাষ করে তিনি সফলও হয়েছেন। এরই ধারাবাহিকতায় গত বছর ১৪ শতক ধানি জমি একটু উঁচু করার পর আঙুর চাষ শুরু করেন। কয়েক মাস আগে তিনি প্রবাসে যায়। তার আরেক ভাই কাজী বিল্লাল হোসেন খোকন নার্সারির ব্যবসা করেন। এ ছাড়া তিনি স্থানীয় দিঘিরপাড় টিআইকে মেমোরিয়াল কলেজের শিক্ষক। আনোয়ারের অনুপস্থিতিতে খোকন বাগানটি পরিচর্যা করছেন। বাগানে গিয়ে দেখা যায়, ধানের মাঠের মধ্যে মাটি ভরাট করা একটু উঁচু জমি। সেখানে বাঁশ ও সিমেন্টের পিলার দিয়ে মাচা করা হয়েছে। মাচায় লতানো আঙুর গাছ। গাছে ঝুলছে থোকায় থোকায় সবুজ আঙুর। গাছের গোড়া পরিচর্যা করছেন আনোয়ারের স্ত্রী ও মা।

ডালাগুলো ঠিক করে দিচ্ছেন খোকন। কাজী বিল্লাল হোসেন খোকন বলেন, আমার নার্সারিতে কিছু আঙুর গাছ ছিল। গত বছর দুটি গাছ থেকে ১৭ কেজি আঙুর পাই। আঙুর মিষ্টি ও স্বাদ ভালো। গত বছর আমার ছোট ভাই আনোয়ার আঙুর বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। তার ১ লাখ টাকার মতো খরচ হয়েছে। তার চাষ দেখে অনেকে প্রথমে হাসাহাসি করেছেন। এখন ফলন দেখে তারা আঙুর চাষে আগ্রহ প্রকাশ করছেন। প্রথম বছর অল্প কিছু ফল আসে। এবার ভালো ফলন এসেছে। আশা করছি, সামনের বছর এ ফলন আরও বাড়বে। একই গাছ থেকে কয়েক বছর ফল আসবে বলেও তিনি জানান।

আরো পড়ুন: দিনাজপুরে এবার ৫০০ কোটি টাকার লিচু বিক্রির আশা

স্থানীয়রা জানান, আঙুর বাগান নিয়ে খোকন প্রচুর খাটা-খাটুনি করেন। প্রচন্ড খরার রাতেও বাগানে ২ ঘণ্টা পানি দেওয়ার কাজ করেন। খোকন একাই বাগানে কাজ করতেন। তার ভাবী তাকে মাঝে মধ্যে সহযোগিতা করেন। আঙুর বাগান করে এবার লাভবান বলেও জানান এলাকাবাসী।

পাশের গ্রামের কাউসার গণমাধ্যমকে বলেন, খোকন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাগানে এ আঙুর উৎপাদন করেছেন। পুরো উপজেলায় একমাত্র খোকনই আঙুরের চাষ করেছেন।

বলরামপুর গ্রামের অপর কৃষক তফাজ্জল বলেন, খোকনের বাগান দেখে আমরা এলাকার মানুষ অনুপ্রাণিত। এখান থেকে আঙুর চারা নিয়ে নিজেও চাষ করবো ভাবছি।

এসি/ আই.কে.জে

আঙুর চাষ কুমিল্লায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250