বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ-সেনাবাহিনী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে রাখে তারা। এদিকে খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, এদিন দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রেখেছে। এছাড়া সেখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও আছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ জনতা। তারা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

আর ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ গণমাধ্যমকে বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

ওআ/কেবি 

ডাকাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250