বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

এবারের ঈদে দুবাইয়ের শপিংমলে বাংলাদেশি পোশাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের অভিজাত মাল্টি ব্র্যান্ড ডিজাইনার আউটলেট জুমেরাহতে পাওয়া যাচ্ছে বাংলাদেশি পোশাক ব্র্যান্ড ‘তাহুর’-এর পণ্য। বোরকা, আবায়াসহ হরেক রকমের ‘মডেস্ট’ পোশাক পণ্যের সমাহার নিয়ে দুবাইয়ের প্রাণকেন্দ্র অভিজাত শপিং জোন ‘দি ডিস্ট্রিক্ট ভেন্যু’তে ‘তাহুর’ এর উপস্থিতি।

এই আউটলেটে শুধু দুবাইয়ের স্থানীয় ডিজাইনাররাই তাদের পোশাক প্রদর্শন করতে পারে। এ ছাড়া ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’র ক্রেতারা হচ্ছেন দুবাইয়ের অভিজাত শ্রেণি। সে কারণেই ডিজাইনাররা তাদের সিগনেচার ও প্রিমিয়াম কালেকশনগুলোই সেখানে প্রদর্শন করে থাকে। দুবাইয়ে তাহুর রেজিস্টার্ড ব্র্যান্ড হওয়ায় জুমেরাহতে পোশাক প্রদর্শনের সুযোগ পেয়েছে তারা।

আরো পড়ুন : ইফতারে কোন দেশের মুসলিমরা কী খায়?

এদিকে এবার ঈদে প্রথমবারের মতো দুবাই ও বাংলাদেশে একই ডিজাইনের কালেকশন নিয়ে এসেছে ‘তাহুর’ প্রতিষ্ঠানটি।

মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড তাহুর যৌথভাবে বাংলাদেশ ও দুইবাইয়ের জন্য নিয়ে এসেছে ঈদ কালেকশন। কালেকশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দুই দেশের মানুষ পেতে পারেন উৎসব উপযোগী পোশাক। ইতোমধ্যে তাহুরের দুবাই, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আউটলেটে পাওয়া যাচ্ছে ঈদ কালেকশন। আউটলেটের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে তাদের ঈদ কালেকশন।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশের গ্রাহকদের সেবা দিয়ে আসছে ‘তাহুর’।

এস/ আই.কে.জে/


ঈদ দুবাই বাংলাদেশি পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250