শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

অ্যাকশন-রোমান্সে ‘বাঘি ৪’-এর ট্রেলার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফার্স্ট লুক, পোস্টার ও গান প্রকাশের পর থেকেই ‘বাঘি ৪’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। প্রত্যাশা মতোই ভরপুর অ্যাকশন, হাড়ভাঙা লড়াই, রোমান্স ও দারুন সব ডায়ালগে প্রেক্ষাগৃহে রীতিমত ঝড় তোলার আগাম বার্তা দিল ‘বাঘি ৪’ ট্রেলারটি। খবর ইন্ডিয়াডটকমের।

শুরুতেই রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত শরীর নিয়ে প্রতিপক্ষকে তারা করতে দেখা যায় টাইগার শ্রফকে। এরপর হাজির হন খলনায়ক সঞ্জয় দত্ত, যার চোখে-মুখে ভয়ঙ্কর আগ্রাসী রূপ। টাইগারের দুটি আলাদা লুক দেখা গেছে। প্রথমে নৌবাহিনীর অফিসার, পরে এক নির্মম প্রতিশোধপরায়ণ রূপ-দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ধীরে ধীরে গল্প এগোতেই প্রকাশ পায়, চারপাশের মানুষ টাইগারকে মানসিকভাবে অস্থির ভাবছে। টাইগার বিশ্বাস করে, তার প্রেয়সী আলিশা মারা গেছে। অথচ অন্যরা দাবি করে-আলিশা আদৌ ছিল না, কেবল তার কল্পনার সৃষ্টি। এখান থেকেই শুরু হয় চমক, আবেগ আর প্রতিশোধের উত্তাল ঝড়।

ট্রেলার অনলাইনে প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে দর্শকের প্রশংসায়। কেউ লিখেছেন, বলিউড অ্যাকশন লেভেল আপগ্রেড– ‘বাঘি ৪ স্টাইল’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘টাইগার শ্রফের মেগা কামব্যাক’। কয়েক সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘বাঘি ৪’-এর টিজার নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ট্রেলার দর্শকদের নতুন আশা জাগিয়েছে।

সিনেমায় টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, হারনাজ সান্ধুসহ আরও অনেকে। 'বাঘি ৪’ পরিচালনা করেছেন এ. হর্ষা।

জে.এস/

বলিউড অভিনেতা টাইগার শ্রফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250