বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

রিয়াদের দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে। নিউজন্যেশনের সাংবাদিক কেলি মেয়ার এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

কেলি মেয়ার বলেন,  ট্রাম্প তাকে বলেছেন, ‘আপনি খুব শীঘ্রই জানতে পারবেন যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে।’

মেয়ার আরও বলেন, ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘স্থলবাহিনী ব্যবহার করা প্রয়োজন হবে বলে মনে করেন না’।  যদিও আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি ভীত নন।

গত শনিবার (২৮শে ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এরপর ইরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250