রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

আইসিজের রায়ের পর বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। 

রায়ে গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আইসিজের এই রায় নিয়ে আগামী সপ্তাহে বৈঠক বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

শুক্রবার (২৬শে জানুয়ারি) নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি আলজেরিয়া এ তথ্য জানিয়েছে। 

নিরাপত্তা পরিষদের এবারের বৈঠকটি আলজেরিয়া আহ্বানে হচ্ছে। আগামী বুধবার (৩১শে জানুয়ারি) এই বৈঠক হবে। বৈঠকের আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিজে ইসরারেয়লকে যেসব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সেগুলো বাস্তবায়নে একটি আইনি বাধ্যবাধকা তৈরি করার চেষ্টা করবে তারা।

তবে গাজা যুদ্ধ নিয়ে শুরু থেকেই বিভক্ত নিরাপত্তা পরিষদ। সেখানে ইসরায়েলবিরোধী যে কোনো ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে সব সময় ভেটো দিয়ে আসছে আমেরিকা। ফলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত পাস করাতে বেশ বেগ পোহাতে হবে আলজেরিয়াকে।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আইসিজে সাউথ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার রায় দেন। সাময়িক এই রায়ে গাজায় গণহত্যা ঠেকানোসহ ইসরায়েলকে ৬টি নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছেন বিশ্ব আদালত।

আরও পড়ুন: আইসিজের নির্দেশের পর যা বলল হামাস-ইসরায়েল

এর আগে গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে সাউথ আফ্রিকা। এ মামলার ওপর চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়।

শুনানিতে সাউথ আফ্রিকা আন্তর্জাতিক আদালতের কাছে ৯টি আরজি জানায়। এসবের মধ্যে গাজায় ইসরায়েলের সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধে জরুরি ভিত্তিতে নির্দেশ দিতে আবেদন জানিয়েছিল দেশটি। তবে আদালত এই ধরনের কোনো নির্দেশ দেননি। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ দক্ষিণ আফ্রিকা এনেছে সেটি নিয়েও কোনো রায় দেননি আদালত। এ বিষয়ের ওপর রায় দিতে কয়েক বছর সময় লাগতে পারে।

সূত্র: এএফপি

এসকে/ 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আইসিজে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250