শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি: পিআইডি

মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিয়োগ পাওয়া আরও সাত সংসদ সদস্য (এমপি)। 

শুক্রবার (১লা মার্চ) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে সাতজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন তারা হলেন- মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; রাজশাহী-৫ আসনের মো. আবদুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী; চট্টগ্রাম–১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয়ের এবং বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মন্ত্রীসভায় আরও ৭ প্রতিমন্ত্রী নিয়োগ, শপথগ্রহণ সন্ধ্যায়

গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি পায় ১১টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। এর বাইরে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে ১০ জানুয়ারি শপথ নেন

নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর ১১ই জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। ওই দিনই গঠিত হয় নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীসহ এ মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন সাতজন নিয়োগ পাওয়ায় এখন প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এবারে মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি।

এসকে/ 

প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250