শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

অশ্লীল নাচ বলে কটাক্ষ, জবাব দিলেন উর্বশী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির উর্বশী ও বছর ৬৪-এর অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে বিতর্কে জড়ালেন উর্বশী রাউতেলা, এমনকি কটাক্ষও করছেন অনেকেই। 

উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেছেন স্বঘোষিত সিনেমা সমালোচক কমল আর খানও। আর তাতেই গর্জে উঠলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে।’

কমলের এমন কথায় চুপ থাকেননি উর্বশী। পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায় যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। তাও কাদের? যারা দিবারাত্রি পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয় বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’

আরও পড়ুন: সবাই ভেবেছিল আমি আর বাঁচব না : আমিশা

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলছেন, এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিয়োগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এ সব করতে রাজি হন! একেবারে জঘন্য।

আর একজন মন্তব্য করেছেন, অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে। 

সূত্র: আনন্দবাজার

এসি/ আই.কে.জে/ 

উর্বশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250