বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বুধবার (১০ই ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিটে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) ভোর ৪টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টপোস্টে তিনি লেখেন, ‘বুধবার রাত ৩টার কাছাকাছি সময়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় পর-পর ২টি ভূমিকম্প সংঘটিত হওয়ার নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২টা বেজে ৫০ মিনিটে, যার মান ছিল ৩ দশমিক ৫ এবং দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২টা বেজে ৫৫ মিনিটে, যার মান ছিল ৩ দশমিক ৩।’

তিনি আরো লিখেন, ‘প্রথম ভূমিকম্পটির সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলায়।’ 

আজকের এই ভূমিকম্পের বিষয়ে আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য পেলে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

জে.এস/

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250