সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

শ্রাবন্তীর শাড়ি পরা নিয়ে কটাক্ষ নেটিজেনদের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

একাধিক বিবাহ, রাজনীতির মাঠে ভোল বদল- এসব কর্মকাণ্ড নিয়ে নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় বারবার বিতর্কের মুখে পড়েছেন। সে কারণে সামাজিক মাধ্যমে তিনি ছবি বা ভিডিও প্রকাশ করলেই একের পর এক নেতিবাচক মন্তব্য করন নেটিজেনরা। এবার এ নায়িকা ট্রলের শিকার হলেন পূজায় ঢাক বাজিয়ে।

মহালয়ার দিন থেকেই টলিউডে পূজার আমেজ। অভিনেত্রীরা ঢুঁ মারছেন বিভিন্ন মন্ডপে। শ্রাবন্তীও আছেন এ তালিকায়। একটি মন্ডপ উদ্বোধনে দেখা যায় শ্রাবন্তীকে। মুখে একগাল হাসি। বেশ জমিয়ে ঢাক বাজান নায়িকা।

আরও পড়ুন: পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে আবারও গুঞ্জন

তবে শ্রাবন্তীর এই ঢাক বাজানো ভালোভাবে নেননি নেটাগরিকরা। মন্তব্যের ঘরেই ধুয়ে দিয়েছেন অভিনেত্রীকে। একজন লিখেছেন, “তুমি বলেছিলে না প্রতিবাদ করবে, পূজা করবে না। কী হলো ম্যাডাম!” 

কেউ মন্তব্য করেছেন, “আপনার লজ্জা করল না একটা বড় ছেলে আছে এভাবে শাড়ি পরেছেন।” আবার কেউ লেখেন, “কীভাবে শাড়ি পরেছেন আপনার লজ্জা লাগছে না” কারও আবার মন্তব্য আছে, “আপনি এত সুন্দর কেন? আমাদের তো কষ্ট হয়। ”তবে সে সবের কোনো জবাব দেননি অভিনেত্রী।

এসি/ আই.কে.জে/

শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250